শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০৮:২৬ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা মেডিকেলে ১৭ দিনে করোনা ওয়ার্ডে ৫২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: এরমধ্যে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন, বাকী ৪৫ জন করোনাভাইরাসের ‍উপসর্গ নিয়ে মারা গেছেন। চলতি বছরের প্রথম দিন থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া ৫২ জন রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন, বাকী ৪৫ জন করোনাভাইরাসের ‍উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মেডিকেলের কোভিড-১৯ ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ৯২ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত দুইজনের এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।”

ডা. মহিউদ্দিন বলেন, “করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে চলতি বছরের শুরু থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীর মধ্যে ৪৫ জন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। এই ৪৫ জনের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১৪ জন নারী। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। তাদের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী।”

হাসপাতালটির পরিচালক জানান, হাসপাতালটির আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। ঢাকা ট্রিবিউন

 

  • সর্বশেষ