শিরোনাম
◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা!  ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন তুরস্কের ◈ জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ◈ সংসদে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ◈ ঈদে নিরাপত্তায় পুলিশের পরামর্শ ◈ ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের কা‌ছে পাকিস্তানের পরাজ‌য়ে ক্ষে‌পে‌ছেন বা‌সিত আ‌লি, বল‌লেন গেম প্ল্যানকারীকে গুলি করা উচিত ◈ মির্জা আব্বাসসহ ৫ জন সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত ◈ সংসদে সাউন্ড সিস্টেমে বিপর্যয়, অধিবেশন ২০ মিনিট বিরতি ◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০৩:২৮ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় বন বিভাগের উচ্ছেদ অভিযানে এক একর বনভূমি উদ্ধার

কায়সার হামিদ: [২] কক্সবাজার দক্ষিন বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের আওতাধীন লেন্ডাখালের আগা নামক এলাকায় স্থানীয় ভুমিদস্যুরা প্রায় একএকর সরকারি বনভুমির জায়গা দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে।

[৩] খবর পেয়ে উখিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে দোছড়ি বনবিট কর্মকর্তা দুলাল চন্দ্র দে, উয়ালা বনবিট কর্মকর্তা বজলুর রশিদসহ একদল বনকর্মীরা রোববার বিকালে অভিযান চালিয়ে কাটা তারের বেড়ায় বেষ্টিত পিলারসহ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।

[৪] স্থানীয়রা জানান, দোছড়ি এলাকার মৃত আবু তালেব এর ছেলে এলাকার চিহ্নিত ভুমিদস্যু ফারুক আহম্মদ ও একই এলাকার কবির আহম্মদ প্রকাশ লেন্ডা কবিরের ছেলে এলাকার চিহ্নিত ভুমিদস্যু আমিনের নেতৃত্বে একদল ভুমিদস্যুরা দীর্ঘ দিন ধরে টেকনাফ উপজেলার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের সাথে আতাঁত করে মোটা অংকের টাকার বিনিময়ে বন বিভাগের শতশত একর বনভুমির জায়গা দখল করে স্থানীয় বন বিভাগকে বৃদ্ধাঙ্গুলি ও ক্ষমতার প্রভাব বিস্তার করে বেছা- বিক্রির উৎসব চালিয়ে যাচ্ছে।

[৫] উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম উচ্ছেদ অভিযানের সত্যতা স্বীকার করেন এবং সরকারি বনভুমি দখল ও বেছা-বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়