শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০১:২৫ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে গৃহহীন বিধবার জন্য ঘর নির্মাণ করে দিলেন পল্লীবিদ্যুৎ সমিতি

ফজলুল হক: [২] মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীন থাকবে না কেউ’ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের অংশ হিসাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডেও চেয়ারম্যন মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) এর অনুপ্রেরণায় দুই গৃহহীন বিধবাকে গৃহ নির্মাণ করে দিলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তাগণ ।

[৩] সরেজমিনে জানা গেছে, রশিদপুর গ্রামে বিধবা প্রতিবন্ধী কদবানু তার ভাইয়ের বাড়ীতে বসবাস করতো। তার নিজস্ব কোন ঘর ছিল না। বহুবছর পূর্বে তার স্বামী মারা যায় তার কোন সন্তানাদিও নাই। পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তারা তার জন্য ঘর নির্মাণ করে বিদ্যুৎ সংযোগ দিয়েছে এমনকি ফ্যান, লাইট পর্যন্ত লাগিয়ে দিয়েছে। গ্রামবাসীসহ সবাই এমন মহতী কাজের প্রশংসা করছে।

[৪] একইভাবে নাল্লা-পোল্লা গ্রামে দেখা যায়, পঞ্চম শ্রেণীতে পড়ুয়া একমাত্র শিশু সন্তান নিয়ে বিধবা মনোয়ারা বেগম ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতো। পল্লী বিদ্যুতের কর্মকর্তাগণ তার জন্য গৃহ নির্মাণ করে বৈদ্যুতিক সরঞ্জামাদি লাগিয়ে দেওয়ায় মনোয়ারা সহ এলাকাবাসী ভীষণ খুশি।

[৫] কালিয়াকৈর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সোলায়মান হোসেন জানান, ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগান বাস্তবায়ন করতে যেয়ে আমরা জানতে পারি পল্লী বিদ্যুতের সদস্য হলেও ঘর না থাকায় বিদ্যুৎ সংযোগ নিতে পারছেন না কদবানু নামে এক বিধবা প্রতিবন্ধী। তখন আমরা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তাগণ ব্যক্তিগত আর্থিক সহায়তায় ‘আশ্রয়ণে অধিকার শেখ হাসিনার উপহার’ শ্লোগাণ বাস্তবায়ন অংশে হিসাবে কদবানুসহ দুইজনকে গৃহ নির্মাণ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেই এবং আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের উত্তর নাল্লাপোল্লা গ্রামে মনোয়ারা নামে আরো এক অসহায় বিধবার সন্ধান পায়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ