শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০৫:৫৩ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেড় বছরে মারা গেছেন ১৮ জন চিত্রপরিচালক

ইমরুল শাহেদ: গত ১৬ জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে পরিচালক সমিতির সাধারণ সভা। তাতে ঠিক করা হয়েছে, আগামী মার্চে চলচ্চিত্রেশিল্পের ক্ষমতাশালী এই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন প্রথম না দ্বিতীয় সপ্তাহে হবে সেটা এখনও ঠিক করা হয়নি।

নির্বাহী পরিষদের বৈঠকে সেটা ঠিক করা হবে বলে জানিয়েছেন পরিচালক শাহ আলম কিরণ। নির্বাহী সদস্য পরিচালক দেওয়ান নাজমুল বলেছেন, সভাপতি ও মহাসচিবই ঠিক করবেন নির্বাচনের দিনক্ষণ। সাধারণ সভা উপলক্ষে পরিচালক সমিতি ২০১৯ সালের মাঝামাঝি থেকে ২০২১ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যে ১৮ জন পরিচালক মারা গেছেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে।

মারা যাওয়া পরিচালকদের মধ্যে রয়েছেন শাহেদ চৌধুরী, কিতাব আলী ফিরোজ, আওলাদ হোসেন চাকলাদার, হাসিবুল ইসলাম মিজান, সাইফুল আজম কাশেম, নাজমুল হুদা মিন্টু, মতিউর রহমান পানু, মহিউদ্দিন ফারুক, রানা হামিদ, আহমেদ ইলিয়াস ভূঁইঞা, আজাদ রহমান, আফতাব খান টুলু, শাহাদাত খান, মো. শরিফুদ্দীন খান দিপু, আয়াত আলী পাটোয়ারি, মাসুদ আজাদ, রুমি কিসলু এবং শাহিদুর রহমান মুকুল। এদের মধ্যে কয়েকজন রয়েছেন তারকা পরিচালক।

তাদের কেউ মারা কোভিড মহামারী শুরু হওয়ার আগে, কেউ মারা গেছেন মহামারীর মধ্যে কোভিডাক্রান্ত হয়ে এবং কেউ মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। পরিচালক নাজমুল হুদা মিন্টু মেয়েকে লন্ডন দেখতে গিয়ে মারা গেছেন। তাকে সেখানেই দাফন করা হয়েছে। আয়াত আলী পাটোয়ারি চিত্রপরিচালনার পাশাপাশি তিনি ছিলেন একজন আইনজীবীও। সাধারণ সভায় তাদেরকে স্মরণ করা হয় বলে জানিয়েছেন একজন পরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়