শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে বিরল ফোনালাপ আমিরাত প্রেসিডেন্টের ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]তিন কোটি টিকার জন্য সরকারকে সমসংখ্যক সিরিঞ্জ দিচ্ছে জেএমআই

শিমুল মাহমুদ: [২] আগামী সপ্তাহেই অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন দেশের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতের শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক। দুই মাসের মধ্যেই সব সিরিঞ্জ হস্তান্তর করা হবে। প্রতিটি সিরিঞ্জের মূল্য ৫ টাকা ৪০ পয়সা। এর মধ্যে ১ টাকা ৫০ পয়সা ভ্যাট ও এআইটি।

[৩] আব্দুর রাজ্জাক বলেন, ইতোমধ্যে ইন্দোনেশিয়ায় দেড় কোটি সিরিঞ্জ রপ্তানি হয়েছে। আরও কিছু দেশের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু আমরা প্রথমে নিজের দেশকে অগ্রাধিকার দিচ্ছি এবং ন্যূনতম মুনাফায় দিচ্ছি। দেশে একমাত্র আমরাই করোনা টিকার সিরিঞ্জ উৎপাদন করতে সক্ষম।

[৪] তিনি বলেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ৩০ লাখ সিরিঞ্জ নিয়েছে। পাকিস্তানে ২৬ লাখ সিরিঞ্জ রপ্তানি প্রক্রিয়াধীন রয়েছে।

[৫] জেএমআই’র ব্যবস্থাপনা পরিচালক জানান, বিশ^মানের এন-৯৫, কেএন-৯৫ কিংবা এফএফপিটুর মতো মাস্ক উৎপাদন হয় যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ-কোরিয়া ও ইউরোপের কিছু দেশে। বাংলাদেশে এসব মাস্ক উৎপাদনের নিজস্ব স্ট্যান্ডার্ড না থাকায় চীনের স্ট্যান্ডার্ড মেনে কেএন-৯৫ মানের মাস্ক উৎপাদন করেছে জেএমআই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়