শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রস্তুত বঙ্গভ্যাক্স

শরীফ শাওন: [২] নীতিগত অনুমোদন পেতে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসিতে) রোববার আবেদন করেছে গ্লোব বায়োটেক। এ কথা জানিয়েছেন বঙ্গভ্যাক্স-এর সিআরও প্রফেসর মামুন আল মাহতাব।

[৩] গ্লোব বায়োটেক লিমিটেডের ল্যাব প্রধান ড. আসিফ মাহমুদ বলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুনুর রশিদ নিজেই রোববার বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে গিয়ে চিঠি দিয়েছেন। বিএমআরসি অ্যাপ্রুভাল দিলে রেগুলেটরি অ্যাপ্রুভালের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করবো। তাদের অনুমোদন পেলে ১০-১৫ দিনের মধ্যে ট্রায়াল শুরু করতে পারবো।

[৪] আসিফ মাহমুদ জানান, হিউম্যান ট্রায়ালে প্রতিষ্ঠানের ভলান্টিয়াররাও থাকছেন। কিছু ক্রাইটেরিয়া যাচাইয়ের মাধ্যমে স্বাস্থ্যবান ভলান্টিয়ার নেওয়া হয়েছে। ভলান্টিয়ার সংখ্যা এবং ট্রায়ালের স্থান আবেদনে উল্লেখ আছে। যারা ভ্যাকসিন ট্রায়ালের ফেইজ-১ ও ২ শেষ করেছে, তাদের রেফারেন্স দিয়ে প্রটোকল তৈরি হয়েছে।

[৫] তিনি বলেন, দেশি-বিদেশি বিজ্ঞানীদের সমন্বয়ে একটি টিম গঠন করেছিলাম। তাদের অডিটের মাধ্যমে প্রটোকলটি তৈরি করা হয়। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভ্যাকসিনের ডোজ তৈরির সকল প্রস্তুতি রয়েছে। অনুমোদন পেলেই উৎপাদন করা হবে। সম্পাদনা: রায়হান রাজীব, সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়