শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০১:১২ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাউন্সিলরকে হত্যা দুর্ভাগ্যজনক: ইসি সচিব

শাহীন খন্দকার: [২] দ্বিতীয় দফায় ৬০ পৌরসভায় সুষ্ঠু ভোট হয়েছে দাবি করে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা বলেছেন। তিনি বলেন, সারাদেশে অবাধ ও সুষ্ঠু ভোট হয়েছে এ খবর আপনারা (সংবাদকর্মী) লিখেছেন।

[৩] তবে, দুর্ভাগ্যজনক হলেও সত্য বিজয় মিছিল বের করার পরেই বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলামকে (৪৫) হত্যা করেছে দুষ্কৃতিকারীরা, এটা কাম্য নয়। তবে ইসির বিধিনিষেধ আছে নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে বিজয় মিছিল বের করা যাবে না।

[৪] রোববার (১৭ জানুয়ারি) আগারগাঁও বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের উত্তরে ইসি সচিব বলেন, নির্বাচনের পরে ৪৮ ঘণ্টার মধ্যে বিজয় মিছিল বের করা নিষেধ ছিল। তারপরও প্রার্থী বিজয় মিছিল বের করেন। ফলে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে এটা কারো কাম্য নয়। সুষ্ঠু নির্বাচনের সুনাম ক্ষুণ্ন করতে একটি অপশক্তি এ কর্মকাণ্ড করেছে।

[৫] তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া আছে। নির্বাচন পরবর্তী সময়ে তারা যেন আরও কঠোর অবস্থানে থাকে এবং এ ধরনের ঘটনা আর না ঘটে। নির্বাচনের আচরণবিধিমালা ভেঙে যেন কেউ বিজয় মিছিল না করে।

[৬] এ দায় আইনশৃঙ্খলা বাহিনী বা কমিশন নেবে না। আমরা কেউ যদি লাখ লাখ টাকা নিয়ে ঝুঁকিপূর্ণ জায়গায় ঘুরি এবং ছিনতাইয়ের শিকার হই, তবে এ দায় আইনশৃঙ্খলা বাহিনী নেবে না। নিজের দায়িত্ব নিজেই নিতে হবে। ’

  • সর্বশেষ