শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০১:২০ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশি পাসপোর্ট আছে ৫৫ হাজার রোহিঙ্গার: সৌদি রাষ্ট্রদূত

তাপসী রাবেয়া: [২] বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ৫৫ হাজার রোহিঙ্গা ঢাকা হয়ে রিয়াদ অথবা দাম্মাম হয়ে সৌদি আরবে পৌঁছেছে। এদের পাসপোর্টের মেয়াদ না থাকায় বা পাসপোর্ট হারিয়ে যাওয়ায় তাদের তালিকা বাংলাদেশকে দিয়েছে সৌদি আরব। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যাওয়ায় সৌদি আরব এদেরকে বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছে।

[৩] রোববার রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা এবং স্থানীয় ৩০ হাজার জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল- দুহাইলান এসব তথ্য জানন।

[৪] তিনি বলেন, বাংলাদেশের যে সব নাগরিকের কাগজপত্র হারিয়ে গেছে বা মেয়াদ শেষ হয়ে গেছে, এমন ৫৫ হাজার জনের একটি তালিকা আমরা বাংলাদেশকে দিয়েছি। তাদের নতুন পাসপোর্ট কিংবা নবায়ন করা পাসপোর্ট প্রয়োজন। এর মধ্যেই সমস্যা সমাধানে বাংলাদেশ একটি উচ্চপর্যায়ের কমিটি করে বিষয়টি দেখছে।

[৫] স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশি নাগরিক যদি ওইখানে ( সৌদি আরব) রোহিঙ্গা হিসেবে গিয়ে থাকে অবশ্যই তাদের পাসপোর্ট না থাকলে আমরা পাসপোর্ট দেব। তারা যদি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে না যায় আর রোহিঙ্গাই হয়ে থাকে তবে সে সব ক্ষেত্রে বিচার-বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেব।

[৬] স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের লোকজনকে পাসপোর্ট দিলে তা অবশ্যই নবায়ন করব। কিন্তু মিয়ানমারের অধিবাসী হলে তারা বাংলাদেশি নন।

[৭]তিনি আরো বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে আসা ১১ লাখ রোহিঙ্গাকে দেশে ফেরত পাঠাতে জাতিসংঘসহ দ্বিপাক্ষিক আলোচনা চলছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে সৌদি সরকারকে আমাদের পাশে চাই।

[৮] প্রতিদিন ঢাকায় কত বাংলাদেশিকে ভিসা দেওয়া হচ্ছে জানতে চাইলে সৌদি রাষ্ট্রদূত জানান, ২৭ সেপ্টেম্বর থেকে দেড় হাজার ভিসা দেওয়া হচ্ছে। সর্বোচ্চ ছয় হাজার পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়