শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ১০:২১ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুটিয়ে যাওয়া ষাঁড় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি পিসিবির: কামরান আকমল

স্পোর্টস ডেস্ক: [২] ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০ জনের দল ঘোষণা করেছে। যেখানে ৯ জনই নবাগত। দলে নেই শান মাসুদ, হারিস সোহেল ও মোহাম্মদ আব্বাস। এমন দল দেখে বিস্মিত দেশটির সাবেক তারকারা। এলাকার ক্রিকেটার নিয়ে গড়া দলের কাছেও পাকিস্তানের জাতীয় দল হারবে বলে মনে করেন দেশটির উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল।

[৩] পাক দল নিয়ে এমন ঝাঁজালো সমালোচনা করেও ক্ষান্ত হননি কামরান। এই দলের ব্যাখ্যায় স্বদেশি কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ‘রাইল্লু কাত্তা’ শব্দটি টেনে এনেছেন কামরান।

[৪] সেই সময় ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের আগে ইমরান টুইটে লিখেছিলেন, ‘সরফরাজ আহমেদের উচিত বিশেষজ্ঞ ব্যাটসম্যান বা বোলার নেওয়া। জেতার মতো আক্রমণাত্মক কৌশল নেওয়া। কারণ রাইল্লু কাত্তারা চাপের মুখে খুব কমই ভালো খেলতে পারে।

[৫] ইমরানের ওই টুইট সে সময় আলোচনার জন্ম দিয়েছিল। বিশেষ করে রাইল্লু কাত্তা শব্দটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। ‘রাইল্লু কাত্তা’ শব্দ দিয়ে পাকিস্তানে মুটিয়ে যাওয়া ষাঁড়কে বোঝানো হয়, যেটি কোনো কাজে আসে না। ওই টুইটে যেসব খেলোয়াড়ের কোনো লক্ষ্য নেই, মাঠে পারফরম করতে পারে না; কিন্তু একাদশে ঠাঁই পান¬ তাদের বুঝিয়েছিলেন ইমরান খান। - ক্রিকেট পাকিস্তান/ গ্যালারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়