শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৯:৩৪ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ২০ ভারতীয় বংশোদ্ভূত

আব্দুল্লাহ যুবায়ের: [২] কমলা হ্যারিস প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে, ইতিহাস সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রে। ২০ জানুয়ারি ৪৬ তম প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে শপথ নেবেন তিনি। এনডি টিভি

[৩] বারাক ওবামার সময় হোয়াইট হাউসে সফলতা দেখিয়েছেন কয়েকজন ভারতীয়-আমেরিকান। বাইডেন-হ্যারিস টিমের বিজয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে ভারতীয় কমিউনিটি। অতীতের সফলতা ও নির্বাচনে বিজয়ে অবদান রাখার সুফল পাচ্ছে ভারতীয়-আমেরিকানরা।

[৪] বাইডেন নির্বাচিত হওয়ার পর থেকে গত শনিবার পর্যন্ত তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ১৩ নারী ও ৭ পুরুষ ।

[৫] হোয়াইট হাউসের ম্যানেজমেন্ট এবং বাজেট বিভাগের ডাইরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিরা টেন্ডনকে। ইউএস সার্জন জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর ভিভেক মুর্থিকে। অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল পদ পেয়েছেন ভানিতা গুপ্তা এবং পলিসি ডাইরেক্টর হয়েছেন মালা আদিগা। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়