শিরোনাম
◈ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকেও আমন্ত্রণ জানা‌লো সরকার! দিল্লি এখনও জবাব দেয়নি ◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০২:২৫ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিস্তল দিয়ে কাটলেন জন্মদিনের কেক, অতঃপর… (ভিডিও)

ডেস্ক নিউজ: অনেক মানুষের উপস্থিতিতে পিস্তল দিয়ে জন্মদিনের কেক কেটে গ্রেফতার হয়েছেন দুই ব্যক্তি। জন্মদিন উদযাপনের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের গ্রেফতার করেছে ভারতের উত্তর প্রদেশ পুলিশ।

শুক্রবার (১৫ জানুয়ারি) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার থেকে ২০ সেকেন্ডের ওই ভিডিওটি ভাইরাল হয়। এতে দেখা যায়, অনেক মানুষের ভিড়। টেবিলের ওপর একটি জন্মদিনের কেক। লাল সোয়েটার পরা একজন যুবকের হাতে পিস্তল (ধারণা করা হচ্ছে স্থানীয়ভাবে তৈরি); যার সামনের অংশ দিয়ে কেক কাটেন তিনি। কেক কাটার সময় আরেকজন ব্যক্তি তার হাত ধরেন। এ সময় উপস্থিত সবাই হর্ষধ্বনি আর ঊচ্চশব্দে মিউজিক বাজিয়ে তা উদযাপন করেন।

ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের হাপুর এলাকায়। স্থানীয় পুলিশ পরে টুইট করে জানিয়েছে, ওই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে তারা। গ্রেফতারকৃতদের নাম শাহনেওয়াজ এবং সাকিব। কেক কাটতে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত দুজনের ছবি এবং পিস্তল দিয়ে কাটা কেকের ছবি পোস্ট করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শাহনেওয়াজের জন্মদিন পালন করা হচ্ছিল। এ সময় তার বন্ধু সাকিবও ছিলেন। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়