শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০১:২৩ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৈয়দপুর পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত

সমীরণ রায়: [২] মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও পৌর মেয়র আমজাদ হোসেন সরকারের মৃত্যুতে নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। কাল শনিবার এই পৌরসভায় ভোটগ্রহণের কথা ছিল।

[৩] বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান এক চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংরক্ষিত আসনে কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত থাকবে।

[৪] সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার কোভিড-১৯ আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান।

[৫] সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, ১৫ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ৮৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়