শিরোনাম
◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৬:৪২ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলার খোসার গৃহস্থালি ব্যবহার

ডেস্ক রিপোর্ট: কলা খাওয়ার পর খোসা ফেলে দিই আমরা। ফেলে না দিয়ে কিন্তু খোসা কাজে লাগানো যায় নানাভাবে। জেনে নিন ঘরোয়া কাজে কলার খোসার কিছু ব্যবহার সম্পর্কে।  বাংলাট্রিবিউন

রূপার গয়না চকচকে করতে
অনেকদিন ধরে রূপার গয়না অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে তা ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। কলার খোসা পেস্ট করে খানিকটা পানি মিশিয়ে পাতলা করে নিন। মিশ্রণটি দিয়ে গয়না পরিষ্কার করে নিন। আগের মতো চকচকে হয়ে যাবে।

মাটির উর্বরতা বাড়াতে
খুব ভালো সার হিসেবে কাজ করে কলার খোসা। কলার খোসা ছোট ছোট টুকরো করে কেটে নিন। সেগুলো মাটির নিচে পুঁতে দিন। খোসা থেকে মিথেন গ্যাস তৈরি হয়, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। গাছের আশপাশে কলার খোসা লাগিয়ে রাখুন। খোসা থেকে মাটি তৈরি হবে, যে মাটিতে থাকবে পরিপোষক পদার্থ। এছাড়া কলার খোসা সারারাত পানিতে ভিজিয়ে রেখে পানিটুকু দিন গাছে। গাছ দ্রুত বাড়বে।

জুতা চকচকে করতে
জুতা পালিশ করতেও দারুণ কাজে আসে কলার খোসা। এক টুকরো কলার খোসা চামড়ার জুতার ওপর ভালো করে ঘষুন। চকচকে হবে জুতা।

মাংস নরম করতে
মাংস রান্নার আগে কলার খোসার কুচি দিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। মাংস নরম হয়ে যাবে দ্রুত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়