শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০২:৪১ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দপুর পৌরসভার ৪ বারের মেয়রের মৃত্যু, নির্বাচন স্থগিত

ডেস্ক রিপোর্ট: সৈয়দপুর পৌরসভার ৪ বারের মেয়রের মৃত্যু, নির্বাচন স্থগিতনীলফামারীর সৈয়দপুর পৌরসভার চারবারের নির্বাচিত মেয়র আমজাদ হোসেন সরকার (৬৭) মারা গেছেন। বাংলানিউজ২৪

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার চারবারের নির্বাচিত মেয়র, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় পৌর নির্বাচনের মেয়র প্রার্থী, সাবেক সংসদ ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার (৬৭) মারা গেছেন।

তিনি বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোরে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সূত্র জানায়, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট নিয়ে ১৫ দিন আগে হাসপাতালে ভর্তি হন। সেখানে তৃতীয় দফায় কোভিড-১৯ পজিটিভ আসে। পরে বৃহস্পতিবার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা থেকে মরদেহ নিয়ে আসার পর দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে জানান তার ছোট ভাই হাজী রশিদুল হক সরকার।

আমজাদ হোসেন সরকার সবার অত্যন্ত জনপ্রিয় মেয়র ছিলেন। শিক্ষাসহ এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার মৃত্যুর কারণে পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। খুব শিগগিরই নতুন করে পৌরসভার তফসিল ঘোষণা করা হবে বলে জানান সহকারী রিটার্নিং ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম।

  • সর্বশেষ