শিরোনাম
◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব 

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০২:৪৭ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজ গ্রামে অক্সিজেন-অ্যাম্বুলেন্স দিলেন সালাহ

স্পোর্টস ডেস্ক : [২] মিশরে দ্বিতীয় দফায় করোনাভাইরাস থাবা বসিয়েছে। প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধে শামিল হলেন দেশটির তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। মিশরে নিজ গ্রামের স্থানীয় মানুষদের চিকিৎসা সহায়তায় অক্সিজেন সিলিন্ডার ও একটি অ্যাম্বুলেন্স দান করেছেন তিনি।

[৩] গত নভেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন লিভারপুলের ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। সুস্থ হয়ে আবারও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তবে ভুলে যাননি নিজ গ্রামের মানুষের কথা। মোহাম্মদ সালাহ চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা করে যাচ্ছেন এই মহামারিকালে।

[৪] চ্যারিটি প্রধান হাসান বকর বলেছেন, ‘মোহাম্মদ সালাহ চ্যারিটি ফাউন্ডেশনে ১৪টি অক্সিজেন সিলিন্ডার এসেছে। এগুলো দিয়ে নাগ্রিগ (সালাহর গ্রাম) গ্রামের মানুষদের চিকিৎসায় সহায়তা করা হবে, এমনকি আশপাশের গ্রামেও।’

[৫] বকর নিজেই রোগীদের বাড়ি সরাসরি পৌঁছে দেন অক্সিজেন সিলিন্ডার। তিনি জানান, সালাহ এরই মধ্যে একটি অ্যাম্বুলেন্স ইউনিট গড়েছেন। ২০২০ সালের জুলাই থেকে তা কাজ করছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে আইসোলেশন হাসপাতালে নেওয়ার কাজে ব্যবহৃত হয় অ্যাম্বুলেন্স।

[৬] রাজধানী কায়রোর ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের সঙ্গে গাঢ় সম্পর্ক সালাহর। প্রত্যেক বছর তার চ্যারিটি ফাউন্ডেশনে ৪৭ হাজার পাউন্ড দান করেন।

[৭] ১০ মাসেরও বেশি সময় আগে মহামারি শুরুর পর থেকে ১ লাখ ৫০ হাজার ৭৫৩ জন আক্রান্ত আর ৮ হাজার ২৪৯ জনের মৃত্যু হয়েছে বলে মিশরের সরকার নিশ্চিত করেছে। - দ্যা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়