শিরোনাম
◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০২:২৪ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভয়ে মুরগির সব অর্ডার বাতিল করে দিলেন ধোনি

স্পোর্টস ডেস্ক: [২] মহামারি করোনা ভাইরাসের মধ্যেই আরেকটি ভাইরাসের কবলে পড়েছে ভারত। বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজ্যে। মহেন্দ্র সিং ধোনির ব্যবসায় তাতে ধস। কয়েক মাস আগেই মুরগির খামার খুলেছেন, এরই মধ্যে বার্ড ফ্লু’র হানা।

[৩] কড়কনাথ মুরগি দিয়ে পোল্ট্রি ব্যবসা শুরু করেন ধোনি। এবার অর্ডার দিয়েছিলেন কড়কনাথের সঙ্গে গ্রামাপ্রিয়া প্রজাতির মুরগির। কিন্তু ফ্লু’য়ের ভয়ে সেই অর্ডার বাতিল করে দিয়েছেন ভারতের কিংবদিন্ত ক্রিকেট অধিনায়ক।

[৪] সাম্বোতে ধোনির মুরগির খামার দেখভালের দায়িত্বে থাকা ডা. বিশ্বরঞ্জন জানিয়েছেন, কয়েকদিন আগে দুই হাজার করে কড়কনাথ এবং গ্রামাপ্রিয়া মুরগির অর্ডার দেয়া হয়েছিল। যেগুলো পরিবহন ও আমদানির প্রস্তুতিও শেষ পর্যায়ে ছিল।

[৫] মধ্যপ্রদেশ থেকে কড়কনাথ এবং হায়দরাবাদ থেকে গ্রামাপ্রিয়া মুরগির অর্ডার দেয়া হয়েছিল ধোনির খামারের জন্য। কিন্তু বার্ড ফ্লু’র সতর্কতায় সব অর্ডার বাতিল করে দিয়েছেন ধোনি।

[৬] ধোনির মুরগির খামারটি ৪৩ একর জমির ওপর। কড়কনাথ প্রজাতির মুরগিতে প্রচুর পরিমাণে মাংস পাওয়া যায়। ভারতে সবচেয়ে দামি মুরগির ডিমও এই কড়কনাথেরই। ধোনি তাই লাভজনক এই ব্যবসায় নেমেছিলেন কোমড় বেঁধেই। বার্ড ফ্লু আপাতত ধস নামিয়ে দিল ব্যবসায়।- জি স্পোর্টস

  • সর্বশেষ