শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মো.রাইসুল ইসলাম : [২] বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে ও রয়্যাল ড্যানিস এ্যামবাসি এর আর্থিক সহযোগিতায় বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

[৩] ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সোশিও ইকোনোমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ প্রকল্পের আওতায় উপজেলা কর্মশালায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদেও পুনরেকত্রীকরণ বিষয়ে সরকারি বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা ও করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ৩ বছর মেয়াদী প্রকল্পটি (জানুয়ারী, ২০২০ থেকে নভেম্বর,২০২২) সিরাজগঞ্জ জেলার ৪ টি উপজেলাসহ বাংলাদেশের অভিবাসন প্রবণ ১০টি জেলার ৪০ টি উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্থ বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, প্রয়োজনীয় রেফারেল সার্ভিস প্রদান, অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সহায়তাসহ নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করণে মাঠ পর্যায়ে কাজ করছে।

[৪] এর আগে কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইসউদ্দিন এবং পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আঃ মাজেদ। কর্মশালায় অভিবাসনের সাথে সম্পৃক্ত সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগন উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদান করেন। দেশের অগ্রগতি, উন্নয়ন ধারা অব্যাহত রাখতে উপস্থিত সকলে নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স যোদ্ধাদের জন্য সহযোগিতার বিষয়ে একমত পোষন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়