শিরোনাম
◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ১০:০১ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চতুর্থ টেস্টের জন্য সুস্থ ১১ ক্রিকেটার পেতে হিমশিম খাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক: [২] অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে দলে ১১ জন সুস্থ ক্রিকেটার পেতেই হিমশিম খাচ্ছে ভারত। ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা ব্রিসবেন টেস্টের আগে একাধিক ক্রিকেটারের চোট নিয়ে চিন্তায় ম্যানেজমেন্ট। মানসিকভাবেও বিধ্বস্ত দল। এমন কঠিন সিরিজের ধকলের ওপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে চোট।

[৩] রবীন্দ্র জাদেজা, হনুমা বিহারীর পর মঙ্গলবার (১২ জানুয়ারি) জানা যায় ভারতীয় দলের সেরা পেসার যশপ্রীত বুমরাহও চোটের জন্য খেলতে পারবেন না ব্রিসবেনে। এর ফলে বোলিং অ্যাটাক যে দুর্বল হয়ে গেল অনেকটা তা বলাই যায়। সিডনিতে পেনকিলার ইনজেকশন নিয়ে খেলেন ঋষভ পন্থ। দলের পক্ষ থেকে বলা হয়, তৃতীয় টেস্টে খেলার সময়ই অসুবিধার কথা জানিয়েছিল বুমরাহ। এখন বেশ খারাপ অবস্থা ওর। প্রায় হাঁটতেই পারছে না বুমরা। শুক্রবারের আগে তিনি সুস্থ হয়ে উঠলে সেটাই হবে অবাক কাণ্ড।

[৪] ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। তার আগে কত জন ক্রিকেটার সুস্থ হয়ে উঠবে সেই নিয়েও রয়েছে সন্দেহ। ব্রিসবেনে খেললে বুমরার চোট আরও বেড়ে যেতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। তাই তাকে মাঠের বাইরে রেখে নামবে ভারত। - জি নিউজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়