শিরোনাম
◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৯:০৬ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষকের ধান কেঁটে নেয়ার অভিযোগে মামলা

জুলফিকার আমীন: [২] মঠবাড়িয়ায় কৃষকের পাঁকা আমন ধান কেঁটে নেয়ার অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। উপজেলায় দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত. আবুল কাসেম জমাদ্দারের ছেলে নুর মোহাম্মদ বাদি হয়ে একই এলাকার ছৈয়দের ছেলে কামাল হোসেনকে প্রধান আসামী করে ১২ জন নামীয় ও অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে এ মামলাটি করেন।

[৩] আদালত মামলাটি আমলে নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন। আগামী ১ ফেব্রুয়ারী আদালতে মামলার দিন ধার্য রয়েছে।

[৪] মামলা সূত্রে জানা গেছে, নুর মোহাম্মদ জমাদ্দার সাব কবলা ও আদালত কর্তৃক দখল পেয়ে ধান চাষাবাদ করে আসছে। রোববার (২৭ ডিসেম্বর ২০২০) দিনব্যাপী কামাল হোসেনের নেতৃত্বে ভাড়াটিয়া প্রায় অর্ধশত লোক দেশীয় অস্ত্র নিয়ে জোর করে তার (কামাল হোসেন) প্রায় সাড়ে ৪ একর জমির পাঁকা ধান কেঁটে নেয়।

[৫] সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান বলেন, সঠিকভাবে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়