শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কে হচ্ছেন মানিকের হাহাকার ছবির নায়িকা, টেবিলে আছে চারজনের নাম

ইমরুল শাহেদ: পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ‘যাও পাখি বল তারে’ নামে একটি ছবির নাম ঘোষণা দেওয়ার কয়েকদিন পরই ‘হাহাকার’ নামে আরেকটি ছবির কাজ হাতে নিয়েছেন। ইতোমধ্যে ছবিটির নাম পরিচালক সমিতিতে নিবন্ধিতও করেছেন। আগামী মার্চ মাসে ছবিটির কাজ শুরু করবেন বলে জানালেন। কে কে থাকবেন নতুন এই ছবিটিতে? মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘সাইমন থাকবেন এটা নিশ্চিত। কিন্তু নায়িকা হিসেবে কাকে নেওয়া হবে, সেটা প্রযোজকই নির্ধারণ করবেন। তবে তালিকায় রয়েছেন পূজা চেরী, বিদ্যা সিনহা মিম, পরী মনি এবং মাহিয়া মাহী।’ এর আগে মাহিয়া মাহীকে নিয়ে তিনি চারটি ছবি নির্মাণ করেছেন বা করছেন।

ছবিগুলোর মধ্যে রয়েছে জান্নাত, আনন্দ অশ্রু, আশীর্বাদ ও যাও পাখি বলো তারে। এর মধ্যে জান্নাত ছবিটি মুক্তি পেয়েছে। আর তিনটি ছবি রয়েছে নির্মাণাধীন। এছাড়া স্বপ্নে দেখা রাজকন্যা ছবিটি তিনি নির্মাণ করছেন নিশাত নাওয়ার সালওয়াকে নিয়ে। তার হাত ধরে সালওয়া শোবিজে যাত্রা শুরু করলেও তিনি আর তার কথা ভাবেননি। কেন ভাবেননি তা রহস্যাবৃত। এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি ভিন্ন কথা বলে বিষয়টা এড়িয়ে যান। মাহিয়া মাহীকে নিয়ে অনেক ছবি নির্মাণ করার কারণেও তাকে নিয়ে কথা উঠেছে। অনেকে ভ্রু কুঁচকেও কথা বলছেন।

তবে সদা হাস্যোজ্জ্বল মানিক বলেন, ‘বলেন না একজন নায়িকার নাম, যাকে নিয়ে ছবি বানালে ছবিটি দর্শক দেখবে। নায়িকা কই যাকে নিয়ে ছবি বানাবো।’ শুধু মানিক নয়, প্রত্যেক পরিচালকই নায়িকা সংকটের কথা বলেন। নায়কদের কথা এলে প্রথমেই উচ্চারিত হয় শাকিব খানের নাম। এরপর কে? অনেক ভাবার পর নাম আসে সাইমনের। নায়ক বাপ্পী চৌধুরীর নাম আসে কদাচিৎ। এর পরে আসে নিরব, সিয়াম, রোশান, আরেফিন শুভ, মিলনদের নাম। কিন্তু বাজার কাটতি না হলেও কয়েকজন নায়িকার নাম উল্লেখ করা যায়। মানিক এসব বিষয় নিয়েই কথা বলেন বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়