শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়ন এসএম সুলতান একাদশ

নিজস্ব প্রতিবেদক: [২] মঙ্গলবার ১২ জানুয়ারি টান টান উত্তেজনার ম্যাচে শেষ হাসি হাসে এসএম সুলতান একাদশ। আগে ব্যাটিং করে এসএম সুলতান একাদশ ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে। জবাবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি। ৪ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ের নায়ক আল ইমরান।

[৩] এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে আশরাফুল, জিয়াউর রহমানদের এসএম সুলতান একাদশ ৭ উইকেটে ১৪৪ রান তোলে। বল হাতে উইকেট মেডেন নেওয়া আশরাফুল ব্যাটিংয়ে ২৫ রান।

[৪] সাংসদ মাশরাফি বিন মুর্তজার পরিকল্পনা ও ব্যবস্থাপনায় নড়াইলে প্রথমবার হয়েছে এ টুর্নামেন্ট। যেখানে অংশগ্রহণ করেছিল নড়াইলের পাঁচ দল।

[৫] স্টেডিয়ামে বসে খেলা দেখছেন প্রায় আট হাজার দর্শক। বাড়ির ছাদগুলো থেকে দর্শকের চোখ ২২ গজে। পৃষ্ঠপোষক ওয়ালটন ও মীনাবাজার এগিয়ে আসায় আন্তর্জাতিক ম্যাচের আবহ তৈরি হয়।

[৬] চ্যাম্পিয়ন এসএম সুলতান একাদশ ৩ লাখ টাকা এবং রানার্সআপ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ দল ২ লাখ টাকা প্রাইজমানি পায়। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ আল ইমরান ৫ হাজার টাকা, ম্যান অব দ্য ফাইনাল রাজিবুল ১৫ হাজার টাকা পুরস্কার পান।

[৭] সমাপনী বক্তব্যে মাশরাফি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন ও মীনাবাজারকে ধন্যবাদ জানান । পাশাপাশি ঘোষণা দেন, প্রতি বছর নড়াইলে বড় করে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়