শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০৬:০২ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ বছরের কম বয়সী কেউ করোনার টিকা পাবে না

ডেস্ক রিপোর্ট: করোনা ভ্যাকসিন হাতে পাওয়ার দিনক্ষণ চূড়ান্ত হলেও ১৮ বছরের কম বয়সী কাউকে করোনার ভ্যাকসিন দেয়া হবে না।

আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভারতের সিরাম ইনস্টিউট থেকে দেশে আসবে অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন। পরদিন ২৬ জানুয়ারি থেকে টিকা গ্রহণের জন্য অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে। অগ্রাধিকার ভিত্তিতে যারা টিকার আওতায় থাকবেন তাদের অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর, মোবাইলের মেসেজের মাধ্যমে টিকা গ্রহণের স্থান ও সময় জানিয়ে দেয়া হবে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।

দেশে মহামারি প্রতিরোধে টিকা আসলেও তা ১৮ বছরের কম বয়সী এবং গর্ভবতী মা ও যাদের শারীরিক সক্ষমতা নেই তাদের কখনই টিকা প্রয়োগ করা হবে না। তবে, রেজিস্ট্রেশন করতে এনআইডির প্রয়োজন হবে। কিন্তু, যাদের এনআইডি নেই তাদের কিভাবে টিকা দেয়া হবে সে বিষয়ে আলোচনা চলছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে টিকা আসার পর সেগুলো স্টোরেজে রাখা হবে প্রয়োজনীয় কাগজপত্র তৈরির জন্য। টিকা পাওয়ার ৭ দিন পর প্রয়োগ শুরু হবে। এ সাতদিন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। সারা দেশব্যাপী চলবে টিকাদান কর্মসূচি। চলতি বছরে ৬ মাসের মধ্যে ৩ কোটি ডোজ টিকা আসবে বলেও জানানো হয়। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়