শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০৮:১৯ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবককে চেয়ারে বেঁধে শারীরিক সম্পর্ক তরুণীর, ফাঁস লেগে মৃত্যু!

ডেস্ক রিপোর্ট : শারীরিক সম্পর্কের সময় দড়ি ব্যবহার করেছিলেন এক যুগল। কিন্তু সেই দড়িতে ফাঁস লেগে প্রাণ গেল যুবকের। শুক্রবার (০৮ জানুয়ারি) সকালে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের খাপড়খেড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যৌন তৃপ্তির আনন্দ পেতে এক নারী তার পুরুষ সঙ্গীর হাত-পা চেয়ারের সঙ্গে বেঁধে দিয়েছিলেন। আর একটি দড়ি বেঁধেছিলেন গলায়। সেই দড়িতে ফাঁস লেগেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

পুলিশ জানায়, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভুত সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে দু’জনে একটি হোটেলে এসেছিলেন একসঙ্গে সময় কাটাতে। যৌনতায় আনন্দ পেতে ওই নারী তার পুরুষ সঙ্গীর হাত-পা চেয়ারের সঙ্গে বেঁধে দেন। অন্য একটি দড়ি গলায় বেঁধে দেন।

ওই নারীর দাবি, গলার দড়ি হালকা করে বেঁধে বাথরুমে গিয়েছিলেন তিনি। পরে, কোনোভাবে পিছলে যায় চেয়ারটি। তখনই ওই ব্যক্তির গলায় ফাঁস লেগে যায়। বাথরুম থেকে ফিরে ওই নারী দেখেন, মাটিতে পড়ে আছে সঙ্গীর নিথর দেহ। সাথে সাথে তিনি হোটেলের রুম সার্ভিসে ফোন করেন। হোটেলের কর্মীরা এসে ব্যক্তির গলার ফাঁস খুলে দেন।

বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ওই নারী বিবাহবহির্ভুত সম্পর্কের কথা স্বীকার করেছেন। পুলিশ ওই নারী এবং হোটেলকর্মীদের জবানবন্দি রেকর্ড করেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়