শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তির আহ্বান

শরীফ শাওন: [২] জানুয়ারি-জুন ২০২০-২১ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরমটি ঢাবির ওয়েবসাইটে https://du.ac.bd পাওয়া যাবে। সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে আবেদন জমা দিতে হবে।

[৩] রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনের সঙ্গে জনতা ব্যাংক টিএসসি শাখায় একহাজার টাকা জমার রশিদের মূলকপি, সব পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত একটি ছবি জমা দিতে হবে। পিএইডি বিষয়ক গবেষণার রূপরেখা জমা দিতে হবে।

[৪] ভর্তি যোগ্যতা হিসেবে আবেদনকারীকে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ও একবছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অথবা ৩ বছর মেয়াদি স্নাতক সম্মান ও একবছর মেয়াদি মাস্টার্স ডিগ্রির অধিকারী হতে হবে।

[৫] প্রার্থীকে সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সিজিপিএ-৫ এর ক্ষেত্রে ৩.৫, সিজিপিএ-৪ এর মধ্যে ৩ অথবা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে অন্তত একটি গবেষণা প্রকাশনা একক নামে হতে হবে। তিন বছর মেয়াদি স্নাতক সম্মান এবং এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি ধারীদের ক্ষেত্রে প্রার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনও স্বীকৃতমানের গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়