শিরোনাম
◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিস জনসনের পদত্যাগ চান অধিকাংশ ব্রিটিশ

আসিফুজ্জামান পৃথিল: [২] ব্রিটিশ দৈনিক অবজারভারের করা বছরের প্রথম জরিপটি বলছে, ৪৩ শতাংশ ব্রিটিশ বলছেন তাদের প্রধানমন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিৎ। ৪০ শতাংশ মনে করেন তিনি এই পদে থাকতে পারেন। কনজারভেটিভ ভোটারদের ৮৭ শতাংশ মনে করেন, তার নেতা হিসেবে থাকা উচিৎ। তাদের মাত্র ৭ শতাংশ মনে করেন, তার পদত্যাগ করা উচিৎ।

[৩] ২০ শতাংশ ব্রিটিশ ভোটর মনে করেন, কেইর স্টারমের এর উচিৎ লেবার নেতার পদ থেকে সরে দাঁড়ানো। ৫২ শতাংশ তার এই পদে থাকার পক্ষে।

[৪] বেশিরভাগ ভোটার মনে করেন, সরকার ভালোভাবে কোভিড-১৯ সামাল দিতে পারেননি। ৭২ শতাংশের মতে, সরকার সিদ্ধান্ত গ্রহণে যথেষ্ট দ্রুত ছিলো না। ৪২ শতাংশ মনে করেন, সরকার খুবই ধীরগতিতে কাজ করেছে। দ্য গার্ডিয়ান

[৫] প্রতি ৫ জনে ৩ জন অর্থাৎ ৬৪ শতাংশ ব্রিটিশ ভোটার মনে করেন, দনে যে সরকার ধীরগতিতে কাজ করে, তাদের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। তবে ২৫ শতাংশ ভোটার মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সরকার বদলের কোনও অর্থ নেই।

  • সর্বশেষ