শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৫:৪৭ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাইকোর্টের নির্দেশে পিকে হালদারের সাক্ষাৎকার ও টক শোর ভিডিও ক্লিপ রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিয়েছে ৭১ টিভি

নূর মোহাম্মদ : [২] রোববার (১০ জানুয়ারি) সকালে সাক্ষাৎকার ও টক শোর ভিডিও ক্লিপ রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেয়া হয়।

[৩] প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর কানাডায় পালিয়ে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি (ব্যবস্থাপনা পরিচালক) পি কে (প্রশান্ত কুমার) হালদারসহ আইনের দৃষ্টিতে পলাতক ও দন্ডিত আসামির বক্তব্য, সাক্ষাৎকার গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে উচ্চ আদালত।

[৪] দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ ডিসেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের অবকাশকালীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। পি কে হালদারসংক্রান্ত হাইকোর্টের নিষ্পত্তি কিংবা পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আদেশে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরে ২৮ ডিসেম্বর প্রচারিত পি কে হালদারের সাক্ষাৎকার এবং প্রচারিত টক শোর ভিডিও ক্লিপ তলব করেছে হাইকোর্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়