শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৩:৪২ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২২ দিন ধরে সাগরে ভেসে থাকা ১৮ জেলে উদ্ধার

ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে ২২ দিন সাগরে ভেসে থাকার পর ১৮ জেলেসহ ‘এফবি আল হাসান’ নামে একটি ট্রলার উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সেন্টমার্টিন থেকে ৮৩ নটিক্যাল মাইল অদূরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ট্রলারটি উদ্ধার করা হয়।

উদ্ধার জেলেরা হলেন কাশেম কেরানী (৬০), বাবুল (৩২), আল আমিন (২০), হোসেন (২৭), তোফাজ্জল (৫০), খলিল (৩৬), শাকিল, আজিজ (৬৭), নজরুল (৫৯), শামীম সিকদার (২৬), আবুল কাশেম (৪৫), কবির উদ্দিন (৪২), জগন্নাথ (৪৫), ইউসুফ (৩৬), রমজান (৫০), হাফিজ (৩৫), শাহ আলম (৪০) ও বাবলু (৩৪)।

শনিবার (৯ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেছেন আইএসপিআর-এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী।

উদ্ধার জেলেদের বরাত দিয়ে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ৯ ডিসেম্বরে মাছ ধরার উদ্দেশে সাগরে মাছ ধরতে যাত্রা করে ট্রলারটি। মাছ শিকারের সময় ৮ দিন পর সাগরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ২২ দিন ভাসমান অবস্থায় থাকে। এসময় কোনওরকম চাল ও শুটকি খেয়ে বেঁচে ছিল জেলেরা। পরে নৌবাহিনীর জাহাজ নির্মূল ও অতন্দ্র গভীর সাগরে ভাসমান অবস্থায় জেলেসহ ট্রলারটি উদ্ধার করে। এতে তীব্র পানি ও খাদ্য সংকটে শারীরিক ও মানসিকভাবে দুর্বল অবস্থায় জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাদ্য বস্তু প্রদান করে। পরে তাদের পটুয়াখালী পাঠানোর জন্য সেন্টমার্টিনে হস্তান্তর করেন।

এ বিষয়ে শনিবার রাতে কোস্ট গার্ড সেন্টমার্টিন স্টেশনের কর্মকর্তা লে. কমান্ডার আসিফ মোহাম্মদ আলী জানান, ‘সাগরে ভাসমান উদ্ধার জেলেরা সবাই পটুয়াখালী এলাকার। তাদের নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।’ বাংলাট্রিবিউন

  • সর্বশেষ