শিরোনাম
◈ ৪৯ মি‌লিয়‌নে বি‌ক্রি হ‌লো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল  ◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী ◈ ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৩৮ ◈ ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ ◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের ◈ বেনাপোলে বিদ্যুৎ বিভ্রাটে মারা গেল ১৫ কোটি টাকার পাবদা মাছ! ◈ ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয় ◈ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগের আহ্বান মন্ত্রীর

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০১:২২ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, গাজীপুরে আ ক ম মোজাম্মেল হক

গাজীপুর প্রতিনিধি: [২] মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করে জাতির সামনে ৩০ দিনের সময় দিবো। এ বিষয়ে কারও আপত্তি আছে কিনা তা দেখা হবে। আপত্তি না থাকলে খসড়া চূড়ান্ত তালিকা প্রকাশ করবো ২৮ ফেব্রুয়ারির মধ্যে। তবে কারো যদি তদন্তাধীন কোন বিষয় থাকে তাহলে সেগুলো বাদ থাকবে। পরবর্তীকালে তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হলে তালিকায় তাঁদের নাম সংযুক্ত হবে।

[৩] শনিবার বিকালে গাজীপুর মহানগরীর কালাকৈর এলাকায় সামিটের অর্থায়নে ৩৮নং কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিন তলা বিশিষ্ট ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

[৪] অনুষ্ঠানে সামিট গাজীপুর-২ পাওয়ার এবং এইস অ্যালায়েন্স পাওয়ার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন জানান, সামিট গ্রুপের অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে শূন্য দশমিক ৮ একর জমির উপর নতুন তিন তলা ভবনটি নির্মান করা হয়েছে। বিদ্যালয়ে আগে ৩০৪ বর্গফুটের চারটি শ্রেণি কক্ষ ছিলো এখন ৫৪০ বর্গফুটের দশটি শ্রেণী কক্ষ করা হয়েছে।

 

  • সর্বশেষ