শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ১২:২৫ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে অজ্ঞাত পরিবহনের চাপায় শিক্ষক নিহত

রাসেল হোসেন: [২] ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় আরিফুজ্জামান (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

[৩] শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এঘটনা ঘটে।

[৪] তিনি মানিকগঞ্জের সাটুরিয়া থানার ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আবু হামিদ দুদুর ছেলে। পেশায় তিনি শিক্ষক ছিলেন।

[৫] পুলিশ জানায়, আরিফুজ্জামান মোটরসাইকেল যোগে বারবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। এসময় ডাউটিয়া এলাকায় পৌছলে কোন এক অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

[৬] সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক রহিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়