শিরোনাম
◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন  

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ১২:১৬ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার শহরের জ্যোতি এন্টারপ্রাইজের ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি

স্বপন দেব: [২] জেলার সদর উপজেলার জুগিডর এলাকায় পুবালী ব্যাংকের পাশে জ্যোতি এন্টার প্রাইজ নামে একটি দোকানে শুক্রবার রাতে দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে।

[৩] জ্যোতি এন্টার প্রাইজের মালিক জ্যোর্তিময় দাস জ্যোতি জানান,আমার দোকানটি হচ্ছে প্রাণ গ্রুপের চকলেট, পটেটো এবং রানী ফুড এর বিস্কুট ও মসলার ডিস্ট্রিবিউশন সেন্টার।

[৪] তিনি বলেন, গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি )রাতে প্রতিদিনের মত দোকানের কাজ শেষ করে দোকান তালাবদ্দ করে বাসায় চলে যাই আমি এবং আমার ছোট ভাই জনি দাস। শনিবার (৯ জানুয়ারী) সকাল ৯টা ২০ মিনিটে প্রতিদিনের মত দোকানে এসে তালা খুলেন এর পর তালা খুলে দেখতে পান,দোকানের ভিতরের দরজার তালা খোলা এবং দোকানের পিছনের ঠিক উপরে টিনের চাল ২-৩ পিছ সড়ানো।

[৫] তাৎক্ষণিক দেখতে পাই দোকানের ভিতরে দুইটি টেম্পুর ইঞ্জিল এবং একটি জেনারেটর রক্ষিত ছিলো সে গুলো নেই। দোকানের ক্যাশে ৮হাজার ১শ’টাকা নগদ ছিলো সাথে কিছু প্রয়োজনীয় কাগজপাতিও সেগুলোও নেই।

[৬] এই বিষয়ে রাতে নিরাপত্তায় নিয়োজিত পাহারাদার নেপালকে জিজ্ঞাস করিলে সে বলে, সে কিছুই দেখে নাই। সাথে সাথে আমি এলাকার ব্যক্তি এবং মৌলভীবাজার মডেল থানাকে বিষয়টি অবগত করি। পরবর্তিতে মডেল থানার পুলিশ পরিদর্শক জাকারিয়া টিম সহ দোকানে পরিদর্শন করেন এবং চুরির সত্যতা পান। এর পর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জালাল আহমদ, ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ররুমল আহমদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে চুরির বিষয় অবগত হয়েছেন।

[৭] জ্যোতি এন্টার প্রাইজের মালিক জ্যোর্তিময় বলেন, গত শুক্রবার রাতে চুরের দল যে কোন সময় সুযোগ বুঝে টিনের চাল কেটে চুরি করে মালামাল নিয়ে গেছে। কারণ গতকাল শুক্রবার সাপ্তাহিক বন্ধ ছিলো এই সুযোগ কাজে লাগিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়