শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ১১:৪০ দুপুর
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালে প্রণোদনা ঘোষণার কারণেই অর্থনীতির সব খাত ঘুরে দাঁড়িয়েছে: শিল্প প্রতিমন্ত্রী

সমীরণ রায়: [২] কামাল আহমেদ মজুমদার আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। গরীব অসহায়দের সহায়তা করা সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের ধর্ম-বর্ণ নির্বিশেষে শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে।

[৩] তিনি বলেন, সমাজের প্রতি দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে।

[৪] শনিবার রাজধানীর মিরপুর ১৩ নম্বরে অবস্থিত হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গরীব ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব বলেন।

[৫] অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত পক্ষ হতে মিরপুর-১৩ নম্বরের ৫০০ গরীব ও অসহায় শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করেন।

[৬] এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়