শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৯:৩২ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোণা জেলা প্রেসক্লাবে জাতির জনকের ম্যুরাল ও কর্ণার স্থাপিত হতে যাচ্ছে

সুস্থির সরকার: [২] হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপিত হতে যাচ্ছে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের অভ্যন্তরে।

[৩] শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব হল রুমে ক্লাবের এক বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাব সভাপতি ও নেত্রকোণা জেলা প্রশাসক কাজী মো: আব্দুর রহমান।

[৪] সভায় প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে নবাগত সদস্য ইন্ডিপেন্ডেন্ট টিভির নেত্রকোণা জেলা প্রতিনিধি লাভলু পাল চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের প্রস্তাব করলে উক্ত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। তিনি আরও প্রস্তাব করেন মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে প্রেসক্লাব পরিচালিত হবে। এই শব্দগুলো সংযুক্ত করার জন্য। তাও সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

[৫] সভায় বক্তব্য রাখেন অধ্যাপক তফসির উদ্দিন খান, হাবিবুর রহমান, আব্দুল হান্নান রঞ্জন, এম মুখলেছুর রহমান, নজরুল ইসলামসহ অন্যরা।

[৬] প্রেসক্লাব সভাপতি ও নেত্রকোণা জেলা প্রশাসক কাজী মো: আব্দুর রহমান জানান, গতকাল প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। তন্মধ্যে অন্যতম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্ণার স্থাপন। অচিরেই এ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হবে।

[৭] সহ-সভাপতি আব্দুল হান্নান রঞ্জন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্ণার স্থাপন, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে প্রেসক্লাবের যাবতীয় কার্যক্রম পরিচালনা করাসহ বেশ কয়েকটি যুগান্তকারী সংশোধনী গঠনতন্ত্রে যুক্ত করা হয়েছে। এটি প্রেসক্লাবের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মাইলফলক।

[৮] এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সদস্য, জেলার সাংবাদিক সমাজ, বিশিষ্ট গুণীজন ও রাজনৈতিক মহল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়