শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৮:৫৮ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্যালিকাকে যৌনপল্লীতে বিক্রি করতে এসে দুলাভাই ধরা!

কামাল হোসেন: [২] নবম শ্রেণিতে পড়ুয়া শ্যালিকাকে ধর্ষণের পর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির চেষ্টাকালে তাকে উদ্ধার করি দুলাভাইকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

[৩] আটককৃত দুলাভাইয়ের নাম মাসুদ ফকির (২৭)। সে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দূর্গাপুর বাওইখোলা গ্রামের আব্দুর জলিল ফকিরের ছেলে।

[৪] শনিবার (৯ জানুয়ারি) গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সুত্র জানায়, এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে মুল অভিযুক্ত মাসুদ ফকিরকে আটক ও ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

[৫] ভুক্তভোগী স্কুল ছাত্রী কালুখালীর সানি নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। ৭ জানুয়ারী রাতে স্কুল ছাত্রীর চাচাতো দুলাভাই মাসুদ ফকির তার বাড়ীতে গিয়ে সানির সাথে দেখা করিয়ে দেবার কথা বলে কালুখালী রেলওয়ে স্টেশনের পাশের একটি বাড়ীর রুমে আটকিয়ে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন ৮ জানুয়ারী সকালে মাসুদ বলে, সানি গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) রেলওয়ে স্টেশনে আছে। পরবর্তীতে মাহেন্দ্রা যোগে দৌলতদিয়া যৌনপল্লীর এক নম্বর গেটের সামনে নিয়ে আসলে অজ্ঞাতনামা দুই ব্যক্তি এসে মাসুদ ফকিরের সাথে কথা বলে। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা মাসুদ ফকিরকে কিছু টাকা দেয়। পরবর্তীতে সে স্কুল ছাত্রীকে নিয়ে পতীতাপল্লীর ভিতর রওনা হয়। কিছু দুর যাবার পর পল্লীর মেয়েদের দেখে স্কুল ছাত্রীর সন্দেহ হয় এবং তখন সে ভিতরে যেতে আপত্তি করে। সে সময় জোরপূর্বক ভেতরে নেবার চেষ্টা করলে স্কুুল ছাত্রী চিৎকার করে। তখন স্থানীয়রা ওই স্কুল ছাত্রীকে উদ্ধার ও মাসুদ ফকিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

[৬] গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালুখালীর এক স্কুল ছাত্রীকে কৌশলে তার চাচাতো দুলাভাই বাড়ী থেকে নিয়ে এসে ধর্ষন করে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির চেষ্টা করে। সে সময় স্থানীয় জনগণ ওই ব্যক্তিকে আটক ও স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশে দেন। পরবর্তীতে এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা থানায় একটি অভিযোগ করেছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ