শিরোনাম
◈ ফিফা সভাপতি বল‌লেন, বিশ্বকাপে ইরান দল‌কে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র ◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুর জেলা প্রশাসনের ক্রিকেট টিম “হাঁড়িভাঙ্গা কাটার্স”

আফরোজা সরকার: [২] মুজিববর্ষ উপলক্ষে ক্রিকেট ওয়েফেয়ার এসোসিয়েশনের আয়োজনে রংপুর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় রংপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ১০জানুয়ারি রংপুর ক্রিকেট গার্ডেনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এই টুর্নামেন্টের। এতে রংপুর জেলা প্রশাসনের একটি টিম ও রংপুর সিটি কর্পোরেশনের সাতটি টিম অংশগ্রহণ করবেন।

[৩] বিখ্যাত আমের নাম দিয়ে রংপুর জেলা প্রশাসনের ক্রিকেট টিমের নাম করণ করা হয়েছে "হাঁড়িভাঙ্গা কাটার্স"। জেলা প্রশাসনের টিম "হাঁড়িভাঙ্গা কাটার্স" এর নেতৃত্ব দিবেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তারকা আকবর আলী। "হাঁড়িভাঙ্গা কাটার্স" এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি।

[৪] আগামী ১০জানুয়ারি রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত হবে জাঁকজমকপূর্ণ এই ক্রিকেট টুর্নামেন্ট। রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা প্রধান অতিথি থেকে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়