শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প নির্বাহী ক্ষমতার ব্যবহার ঘটিয়ে আগামী দু-সপ্তাহে পরিস্থিতি জটিলও করতে পারেন: আলী রীয়াজ

দেবদুলাল মুন্না: [২] যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ বলেন, ট্রাম্প যদিও বলেছেন যে যা হওয়ার হয়েছে তিনি এরপর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিন্তু তবু তাকে নিয়ে শঙ্কা রয়ে যায়। কারণ ট্রাম্প আগামী দুই সপ্তাহ কী ধরনের আচরণ করবেন, গণতন্ত্রের ওপরে সহিংস হামলার যে পথ তিনি উন্মুক্ত করেছেন, এতে তার উদ্দেশ্য ভালো নয়।

[৩] তিনি মনে করেন, বুধবার সমাবেশ ডেকে ট্রাম্প তাঁর সমর্থকদের উসকানি দিয়েছেন। যখন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে আহ্বান জানান এখনই তাঁর সমর্থকদের শান্ত করতে এবং এমনকি রিপাবলিকান পার্টির ভেতর থেকে নিন্দার ঝড় ওঠে, তখন তিনি একটি ভিডিও বার্তা দেন। কিন্তু তাতেও তিনি হামলাকারীদের নিন্দা না করে তাঁদের দেশপ্রেমিক বলে বর্ণনা করেন। ফলে তিনি যে কোনো সময় সুযোগ পেলে আবার কোনো অঘটন ঘটাতে পারেন।

[৪] তিনি বলেন, ট্রাম্পের সমর্থক এবং রিপাবলিকান পার্টির একাংশ এই ধরনের তৎপরতা অব্যাহত রাখবে, যদিও দলের একাংশের মধ্যে এখন সামান্য হলেও বোধোদয় হয়েছে। এটা সত্যি যে বাইডেনই হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

[৫] তিনি মনে করেন,এ দায় একা ট্রাম্পের নয়। রিপাবলিকান পার্টির যেসব নেতা বিগত সময়ে তাকে এই আচরণ করতে সাহায্য করেছেন, তাকে দায়মুক্তি দিয়েছেন, এই অবস্থার দায় তাদেরও। বুধবার যা হওয়ার কথা ছিল, সত্যায়নের আনুষ্ঠানিকতা মাত্র।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়