শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ১০:৩৪ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা তদারকি জোরদারের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] বৃহস্পতিবার কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, মো. শহিদুল ইসলাম (বকুল), ছোট মনির, নাজমা আকতার, শামীমা আক্তার খানম, এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টি্িটউট (বিএলআরআই), সাভার, ঢাকা এর বিভিন্ন প্রকল্পসহ প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকান্ড, গবেষণালব্ধ অর্জিত ফলাফল, বার্ষিক আয়-ব্যয় সংক্রান্ত বিষয়ে সার্বিক আলোচনা এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন বিশ্বব্যাংকের উন্নয়ন প্রকল্পের উপর প্রতিবেদন উপস্থাপন করা হয়।

[৫] বৈঠকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কর্তৃক রাঙামাটি জেলার কাপ্তাই লেকের উপর পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনে দুই মাস সময় প্রদান করা হয়।

[৬] বৈঠকে সংসদীয় সাব কমিটি গঠন করে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), সাভার, ঢাকা মহাপরিচালকের অনিয়ম ও দুর্নীতি তদন্তপূর্বক একটি প্রতিবেদন পেশ করার বিষয়ে কমিটি সুপারিশ করেছে।

[৭] বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারিদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকল্পে তদারকি জোরদারকরণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করে।

[৮] বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালায়ের সচিব রওনক মাহমুদ, বিভিন্ন সংস্থা প্রধান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়