শিরোনাম
◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:৩২ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের ব্যাটিং কোচ জন লুইস সকালে ঢাকায় নেমেই কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে ঢাকায় এসে পৌঁছেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। তবে বাংলাদেশে এসেই তাকে থাকতে হচ্ছে কোয়ারেন্টিনে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লুইসকে বহনকারী ফ্লাইট।

[৩] যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন দেখা দেওয়ায় নতুন করে সতর্ক অবস্থান নিতে হয়েছে গোটা বিশ্বকে। পুরনো ভাইরাসের চেয়েও বেশি সংক্রামক হওয়ায় নতুন এই স্ট্রেইন ভীতি জাগাচ্ছে। লুইস বাংলাদেশে এসেছেন সেই যুক্তরাজ্য থেকেই।

[৪] সরকারি নিয়ম অনুযায়ী তাই তাকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিন পালন করতে হবে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ অন্যান্য কোচদের ক্ষেত্রে করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ পেলে কোয়ারেন্টিন থেকে মুক্তি মিলেছিল। কিন্তু যুক্তরাজ্য ফেরত বলে লুইসের ক্ষেত্রে এমন সুযোগ নেই। নতুন স্ট্রেইন দেখা দেওয়ার পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরা সবাইকেই ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হচ্ছে।

[৫] ৫০ বছর বয়সী লুইস ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ডারহামের প্রধান কোচের পদ সামলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১.৯২ গড়ে করেছেন ১০ হাজার ৮২১ রান। লিস্ট এ ক্রিকেটে ২১৫ ইনিংসে ২৭.৯৩ গড়ে করেছেন ৪৭৪৭ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ টি এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ১ টি শতক আছে তার। ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। - ক্রিকটাইম/ বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়