শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৬:৫৭ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে মুমিনের রূহ ঝুলে থাকবে

ধর্ম ডেস্ক: প্রয়োজন পূরণে ঋণ একটি লেন-দেন প্রক্রিয়া। কুরআন সুন্নায় উত্তম ঋণ আদান-প্রদানে উৎসাহ দেয়া হয়েছে। কিন্তু যারা ঋণ নেয়ার পর তা পরিশোধে নানা অজুহাত কিংবা তালবাহানা করে থাকে, তারা কি জানেন যে, ঋণ পরিশোধ না করার পরিণতি কত ভয়াবহ? এ সম্পর্কে বিশ্বনবি কী বলেছেন? জাগোনিউজ২৪

হ্যাঁ, যথা সময়ে ঋণ পরিশোধ না করা ইসলামে মারাত্মক অপরাধ। ঋণ নিয়ে তালবাহানা করা কিংবা পরিশোধ না করা ব্যক্তির রূহ ঝুলন্ত অবস্থায় থাকে। আর ঋণ দেয়ার ইচ্ছা না থাকলে তার নেকগুলো ঋণদাতার আমলনামায় যুক্ত হয়ে যায়। হাদিসের বর্ণনায় তা সুস্পষ্ট।

- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির রূহ তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে; যতক্ষণ না পর্যন্ত তা পরিশোধ করা হয়।’ (ইবনে মাজাহ, তিরমিজি, মুসনাদে আহমাদ)

- হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খাদেম হজরত আবুল কাসেম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি ঋণ গ্রহণ করে কিন্তু সে ঋণ পরিশোধ করার ইচ্ছা পোষণ করে না, পরিশোধের জন্য তৎপর হয় না; তার নেকিসমূহ ঋণদাতার নেকির সঙ্গে মিশানো হবে, (ঋণগ্রস্ত ব্যক্তির) নেকি না থাকলে ঋণদাতার গোনাহসমূহ ঋণী ব্যক্তির ওপর চাপানো হবে।’ (বাইহাকি, তারগিব, তারহিব)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, কোনো কারণে যদি কেউ ঋণগ্রস্ত হয়ে পড়ে তবে, তা পরিশোধে সর্বাত্মক চেষ্টা করা। কেননা এ অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে আর তার ঋণ পরিশোধ করা না হয় তবে তার রূহ থাকবে ঝুলন্ত। আর যদি ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা না হয় তবে ঋণদাতার আমলানামায় ঋণগ্রহীতার সব নেক দিয়ে দেয়া হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঋণ পরিশোধ করার ব্যাপারে তালবাহানা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। ঋণ থাকলে তা মৃত্যুর আগেই পরিশোধ করার তাওফিক দান করুন। আমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়