শিরোনাম
◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০২:৫৯ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় বুধবার দুপুরের দিকে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন- নেত্রকোনার কেন্দুয়ার বাট্টা উপজেলার মুসলিম উদ্দিনের ছেলে নুর ইসলাম (২৭) ও একই জেলার মোস্তফার ছেলে রাকিব (২৫)। দুজনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের কাজ করতেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এসআই মো. শাহজাহান জানান, দুই লাইন দিয়ে দুটি ট্রেন অতিক্রম করার সময় একটি ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়