শিরোনাম
◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ১০:৪১ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যেসব এলাকায় দুই কিলোমিটারে প্রাথমিক বিদ্যালয় নেই অগ্রাধিকার ভিত্তিতে স্কুল নির্মাণের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে।

[৩] বুধবার সকালে কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।

[৪] কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, আলী আজম মো. নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম এবং কাজী মনিরুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

[৫] জানা যায়, গত ডিসেম্বর মাসে কমিটির বৈঠকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাড়ে ছয় কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় না থাকা নিয়ে আলোচনা হয়। কমিটি মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছে।

[৬] বুধবারের বৈঠকে মন্ত্রণালয় জানায়, নাচোলের বাসুগ্রামে কোনও সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। এর সবচেয়ে কাছের স্কুল আছে সাড়ে ছয় কিলোমিটার দূরে। বাকি তিনটি স্কুলই ৭ কিলোমিটার দূরে।

[৭] বাসুগ্রামকে অগ্রাধিকার ভিত্তিতে ‘এক হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পের’ আওতায় অন্তর্ভুক্ত করতে বলে। একইসঙ্গে যেখানে সর্বনিম্ন দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় নেই সেখানেও অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের সুপারিশ করা হয়।

[৮] এছাড়া ‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ’ প্রকল্পের মোট ৩৫৬টি স্কুলের মাঝে প্রাথমিকভাবে ১৬০টি স্কুলের দৃষ্টিনন্দনকরণের নকশা উপস্থাপন করা হয়। বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের অফিস দৃষ্টিনন্দন করার সুপারিশ করা হয়।

  • সর্বশেষ