শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ০৭:১৭ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফজলুল বারী: সরকারের উচিত হবে চুতরা পাতা তৈরি রাখা

ফজলুল বারী: মালয়েশিয়া, আরব আমিরাতের মতো দেশ বলেছে করোনা ভাইরাস প্রতিষেধক টিকা হালাল কিনা, টিকায় শুকরের শরীরের কিছু থাকলেও এখন এসব দেখার সময় নেই। আগে জান বাঁচানো ফরজ। সৌদি আরবেও টিকা দেয়া শুরু হয়ে গেছে। কিন্তু ইন্দোনেশিয়া অপেক্ষা করছে আলেমদের সিদ্ধান্তের। চীনের সিনোভেকের টিকা দেয়া হবে ইন্দোনেশিয়ায়। তাদের পক্ষে লম্বা চিঠিতে জানানো হয়েছে তাদের টিকায় শুকরের দেহের কোন উপাদান ব্যবহার করা হয়নি। কিন্তু তাতে সন্তুষ্ট নন ইন্দোনেশিয়ার আলেমরা। আগে তারা খুঁটিনাটি পড়বেন। এরপর সিদ্ধান্ত! উল্লেখ্য সবচেয়ে বেশি মুসলমানের দেশটায় করোনার আক্রমণও বেশি। এরমাঝে আট লাখ আক্রান্ত হয়েছেন। ২৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন । বাংলাদেশের মৌলভীরা ভাস্কর্য নিয়ে ব্যস্ত তাই এখনও এদিকে মনোযোগ দিতে পারছেননা। তবে ইন্দোনেশিয়ার খবরে তারা প্রভাবিত হতে পারেন। সরকারের উচিত হবে চুতরা পাতা তৈরি রাখা।ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়