শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ০২:০৭ রাত
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩ হাজার এতিম শিশুর চাহিদা পূরণে সহায়তা করেছে কাতার চ্যারিটি

শাহীন খন্দকার: [২] মঙ্গলবার সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,গত ২০২০ সালে থেকে বাংলাদেশে এতিম শিশুকে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যসহ মৌলিক সকল চাহিদার যোগান দিয়ে আসছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি।

[৩] বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতিম শিশুদের তত্ত্বাবধায়ন ছাড়াও গত বছর ৪০টি দরিদ্র পরিবারকে বছরব্যাপী আর্থিক সহায়তা দিয়েছে কাতার চ্যারিটি। পাশাপাশি ১৩৬ জন এতিম ছাত্রকে উচ্চশিক্ষার জন্য স্পন্সরশিপের মাধ্যমে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

[৪] সংস্থাটির বাংলাদেশে ১৫টি স্যোসাল ওয়েলফেয়ার সেন্টার রয়েছে। এরমধ্যে ঢাকার ধামরাই, আশুলিয়া, কিশোরগঞ্জের ভৈরব, সিলেটের লালমাটিয়ায়, বাগেরহাটের ফকিরহাটে, রাজশাহীর গোদাগাড়ি ও রংপুরের গঙ্গাচড়া। এতিম শিশুদের ভরণ-পোষণ ও তাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণের জন্য সব ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটিন উদ্যোগে।

[৪] কাতার চ্যারিটি বাংলাদেশের সোস্যাল ওয়েলফেয়ার বিভাগের পরিচালক ড. আব্দুল কাদির বলেন, আমাদের সমাজে অধিকাংশ এতিম শিশুই অবহেলার শিকার হন। দরিদ্র পরিবারগুলোতে এই সমস্যা আরো প্রকট। পরিবারে আর্থিক অনটনের কারণে একটি এতিম শিশুর বেড়ে ওঠাই কঠিন হয়ে পড়ে।

[৫] আরও বলেন, তাদেরও অধিকার রয়েছে সুন্দরভাবে বাঁচার, শিক্ষিত হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখার। কাতার চ্যারিটি সেই লক্ষেই এতিম শিশুদের সব ধরনের চাহিদা পূরণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

[৬] তিনি জানান, কাতার চ্যারিটির অধীনে থাকা বহু এতিম ছেলে-মেয়ে এখন সুশিক্ষিত হয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে। যা এক অনন্য অর্জন। তথ্য কালের কন্ঠ ও নয়াদিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়