শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৮:৫৯ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে এপিবিএনের হাতে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ: [২] কক্সবাজারের টেকনাফের ২২নং রইক্ষ্যং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে রামদা, দেশীয় অস্ত্র ও কার্তুজসহ ৪জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।

[৩] সূত্র জানায়, সোমবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ২২নং রইক্ষ্যং পুটিবিনিয়া রোহিঙ্গা ক্যাম্পে তাদের আটক করা হয়।

[৪] ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রইক্ষ্যং উত্তর পাড়া জসিমের বাড়ির সামনে একদল রোহিঙ্গা অপরাধ সংগঠিত করার লক্ষ্যে অবস্থানের খবর পেয়ে অভিযান চালায়।

[৫] এ সময় ১টি রামদা, ১টি দেশীয় অস্ত্র এবং ১রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

[৬] ব্লক-এ-২ এর ১৭নং রোমের বাসিন্দা হোছন আহমদের পুত্র মোঃ হামিদুল্লাহ ওরফে গুনিয়া (২৫), নুর কবিরের পুত্র ফোরকান (২০), নুর বশরের পুত্র আয়াজ (২১) ও সৈয়দুল বশরের পুত্র নুর আলমকে (২০) আটক করে।

[৭] এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত রোহিঙ্গা দূবৃর্ত্তদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক নিশ্চিত করেন৷ সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়