শিরোনাম
◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৮:৩৩ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেরদৌস খন্দকার: একটি বছর পার করে দ্বিতীয় বছরে পা রাখলো অভিশপ্ত করোনা মহামারি

ফেরদৌস খন্দকার: পরীক্ষা সবাইকেই দিতে হবে। কারও মহামারির শুরুতেই দিতে হয়েছে। কারও কারও বছরের মাঝামাঝি সময়ে, কারও বছরের শেষ ভাগে। পরীক্ষা ছাড়াই কিছু ভাগ্যবান ব্যক্তি উৎরে গিয়েছেন। অল্প কিছুসংখ্যক মানুষ হয়তো অপেক্ষা করবে বছর শেষে কেউ এসে হয়তো উৎরে দিয়ে যাবে, পার করে দিয়ে যাবে (টিকা)। কেউ দাওয়াত খেয়ে পরীক্ষা দিয়েছে, কেউ বাজার করতে গিয়ে, কেউ চিঠি খুলতে গিয়ে, কেউ কিছু না করেই। কষ্ট লাগে অল্প কিছু মানুষ পরীক্ষায় ফেল করবে যা এক শতাংশেরও কম।

তবে একটা বিষয় নিশ্চিত যে সবাই কম বেশি ভুগবে। বিশেষ করে মানসিকভাবে। কারও হবার ভয়ে, কারও দ্বিতীয় বার হবে কিনা, কেউ আবার ভয় পায় আবারও হবার পরে কী হবে। এভাবেই একটি বছর পার করে দ্বিতীয় বছরে পা রাখলো অভিশপ্ত করোনা মহামারি। তবে আমি নিশ্চিত সবকিছুর শেষে আমরা সবাই একসঙ্গে পাস করবো। শুধু নিজেদের বদলে ফেলতে হবে। এইটুকুতে আমি বিশ্বাস করি বিধাতা আমাদের একটু পরীক্ষা নিলেন। কারণ আমরা তার সৃষ্টিকে সম্মান করিনি। তার চাওয়া গুলোকে আমরা পূরণ করিনি। আসুন আমরা একসঙ্গে সেই পথে হাটি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়