শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৫:২৩ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিষ্টি খেয়ে বাদ পড়া উদযাপন করতেছি, বললেন মাশরাফি

ডেস্ক রিপোর্ট : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আজ ২৪ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই দলে নেই মাশরাফি বিন মর্তুজা।

দল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, আগামী বিশ্বকাপের কথা চিন্তা করেই মাশরাফিকে রাখা হয়নি। ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে সব পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। তাই নির্বাচক কমিটিসহ সবার সম্মিলিত সিদ্ধান্তেই মাশরাফিকে বাদ দেয়া হয়েছে।

 

আজ দুপুরে যখন মিরপুরে দল ঘোষণা চলছিল, তখন স্টেডিয়াম থেকে সামান্য দূরে মিরপুর ১১ নম্বরে বসে মিষ্টি খাচ্ছিলেন ম্যাশ। মিশর ভ্রমণে গিয়ে পেসার কামরুল ইসলাম রাব্বি তার জন্য মিষ্টি এনেছেন, সেগুলো খাচ্ছিলেন। এসময় তিনি রসিকতা করে বলেন, 'মিষ্টি খেয়ে বাদ পড়া উদযাপন করতেছি'।
সূত্র- নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়