শিরোনাম
◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ১২:৫৩ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজিডিএর অনুমোদনের এক মাসের মধ্যে আসবে টিকা : পাপন

রাহুল রাজ ও জেরিন আহমেদ : [২] ঔষধ প্রশাসন অধিদপ্তরের বা (ডিজিডিএ) অনুমোদন পেলে এক মাসের মধ্যেই টিকা পেতে পারে বাংলাদেশ বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। সোমবার ৪ জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে এক ব্রিফিংয়ে এমন আশাবাদ জানান তিনি।

[৩] পাপন বলেন, অক্সফোর্ডের টিকা অনুমোদনের জন্য ঔষধ প্রশাসনের কাছে আবেদন করেছে বেক্সিমকো ফার্মা। ভারত সরকার সিরামকে যেভাবে ভ্যাকসিন রপ্তানি করতে নিরুৎসাহিত করেছে, সেটি যৌক্তিক।

[৪] তবে আমাদের সঙ্গে সিরামের যে চুক্তিটি হয়েছে, সেটি একটি আন্তর্জাতিক চুক্তি। এ ধরনের চুক্তি বাতিল হওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশ এই ভ্যাকসিনের রেজিস্ট্রেশন দিলে একমাসের মধ্যে ভ্যাকসিন চলে আসবে।

[৫] প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে তিন কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশ পাবে, এটি নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছি না। ভারত সরকার ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলেও আগে থেকেই চুক্তি হয়ে যাওয়ার কারণে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভ্যাকসিন পেতে সমস্যা হওয়ার কথা নয়।

[৬] চুক্তি অনুযায়ী সিরামকে অগ্রিম অর্থ দেওয়া হলে এবং দেশে ভ্যাকসিনটির নিবন্ধন দেওয়া হলে সময়মতোই এই ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলেও জানান পাপন।

[৭] সিরামের সঙ্গে চুক্তি জি-টু-জি নয় উল্লেখ করে পাপন বলেন, এই চুক্তিতে সিরাম একটি পক্ষ, বেক্সিমকো একটি পক্ষ, বাংলাদেশ সরকার একটি পক্ষ।

[৮] পাপন আরো বলেন, এটি একটি আন্তর্জাতিক চুক্তি। এই চুক্তি অনুযায়ী সিরাম ভ্যাকসিন উৎপাদন করবে, বাংলাদেশ সরকার ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় অনুমোদন ও টাকা দেবে। আর বেক্সিমকো সিরামের কাছ থেকে এই ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসবে।- ইনডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ