শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের মঠবাড়িয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলফিকার আমীন : [২] রোববার রাতে রাসেল গাজী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। সে উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের করিম গাজীর ছেলে। এর আগে একই ঘটনার মামলায় রুবেল ও আসাদুল নামে দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

[৩] মামলার তদন্তকারি কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস আই সজল, গত বছরের ২৬ এপ্রিল সাত মাসের অন্তঃসত্ত্বা ওই যুবতী (১৯) রুবেল ও আসাদুলসহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় মামলা করে।

[৪] এদিকে ওই যুবতী সন্তান প্রসব করলে আদালতের নির্দেশে সিআইডি পুলিশ নবজাতক কন্যা সন্তান, ভিকটিম ও আসামীদ্বয়ের নমুনা পরীক্ষা করলে মিল খুঁজে পায়নি। পরবর্তিতে জিজ্ঞাসাবাদে ওই যুবতী চাচাতো ভগ্নিপতি রাসেল গাজীরও নাম বলে। যে কারনে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলা ঘোষের টিকিকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

[৫] মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত বাদল গাজীকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়