শিরোনাম
◈ মিয়ানমারের স্ক্যাম কারখানার নেপথ্যে যেভাবে কাজ করে আন্তর্জাতিক মাফিয়া নেটওয়ার্ক ◈ হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় আহত সারজিস-পাটওয়ারী, জানালেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নাম ভাঁড়িয়ে প্রতারণা বেড়েছে, সতর্ক করল পুলিশ ◈ এক বছরে বাংলাদেশ রেলওয়ের আয় বেড়েছে ২২১ কোটি টাকা ◈ দেশে বিক্রি হওয়া যে ৮ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি ◈ ওয়ান‌ডে দ‌লের অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, দা‌য়িত্ব পে‌তে পা‌রেন লিটন দাস! ◈ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হা‌রি‌য়ে ফাইনালে বাংলাদেশ ◈ বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো: প‌রিচালক, মান‌বা‌ধিকার সংস্খ ◈ ‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ ◈ রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ১০:২৯ দুপুর
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেজা আলী পাটোয়ারী: সময়-অসময় : ‘মৌন জেহাদি’তে সয়লাভ সর্বত্র!

রেজা আলী পাটোয়ারী: ‘জঙ্গি’রা যখন ‘ধর্ম’কে ব্যবহার করে তখন প্রতিবাদ করো? তাহলে এখন ‘কমান্ডো’ নিয়ে কেন কথা কহো হে ‘মৌন-জেহাদী’! ভুইল্যাই গ্যাছিলাম- হলি আর্টিজানকে বলছিলা সরকারের বানানো নাটক! ‘বাংলা ভাই’ নিয়া নিজামী কইছিলো ‘মিডিয়ার তৈরি’! হাতে-নাতে ধরা খাওয়ার পর ফাজিলের মতো মন্তব্য করছিলো- ‘সূর্য সেনই প্রথম সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে’! ১০ ট্রাক অস্ত্র মামলায়ও ফাঁসি হইছিলো। ‘যুদ্ধোপরাধ’এ ফাঁসি না দিয়া মৃত্যুর প্রহর... এইটায় ফাঁসি দিলে সাঁজাটা আরও পোক্ত হইতো। ২১ অগাস্ট নিয়া খালেদার কথাও তোমরা বিশ্বাস করছিলা। সেখানেও হিজবুত-তাহেরী জড়িত ছিল। এই দুই মামলায় এনএসআই-ডিজিএফআই’র সাথে আইএসআই'এর যোগসূত্র প্রমাণিত।

বাল্যকাল থেইক্যা তোমাদের ‘র’এর গাল-গল্প শুইন্যা বড় হইলাম। এখনও শুনি। প্রবাসে আইস্যাও! ‘উলফা’কে প্যাকেট করা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ কাজ ছিল। ভারত থেকে আসার পর যখন তিস্তা পানি নিয়ে যখন প্রধানমন্ত্রীকে প্রশ্নবাণে জর্জরিত করেছিলো তখন এক ফাঁকে তিনি একটা বেফাঁস মন্তব্য করেছিলেন- ভারতের তরে যা করেছি তা তাঁদের চিরকাল মনে রাখা উচিত। আমি আল্লাহ-আল্লাহ করতেছিলাম যাতে সম্পূরক প্রশ্ন না করে বসে যাতে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ‘উলফা’ শব্দটা বের করতে হয়। ‘উলফা’ এলেই আইএসআই এসে পড়েুসেই চাতুরতা থেকেও অনেকে বোকা সেজেছিলেন! মন্দের ভালো তবে ‘বাফার স্টেট’ নিয়ে একবার এক সাংবাদিক ইচ্ছাকৃতভাবে প্রশ্ন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপুমনিকে যখন আইএসআই-এর প্রভাবমুক্ত হতে তৎবাংলাদেশ সেই সন্ধিক্ষণে। প্রশ্নের ধরনটা এমন ছিল যেন বাংলাদেশ ভারতের বাফার হয়ে যাচ্ছে। মাটি পা না পরা এক সাংবাদিক মহা উদ্বিগ্ন! কেন? আমাদের পররাষ্ট্রমন্ত্রী নাকি বাফার শব্দের অর্থ জানেন না। আমি তাকে বুঝিয়ে বলেছিলাম- তিনি অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন নিজ দেশের একজন সাংবাদিকের কাছে এই প্রশ্ন পেয়ে। সামলে নিয়ে গুছিয়ে উত্তর দিয়েছিলেন। ক্ষণিকের স্তব্ধতা ওই বিজ্ঞের কাছে অর্থ না জানা পরিস্থিতি মনে হয়েছিলো! তারাই না আবার জঙ্গিদের না দেখাইয়া কীভাবে ‘কমান্ডো’ ছবি বানানো যেতো যাতে ‘অনুভূতি’তে আঘাত লাগতো না সেই তরিকা নিয়া টকশো করে ফেলেন সেই চিন্তায় আছি! ‘মৌন জেহাদি'’তে সয়লাভ সর্বত্র! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়