শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ০৪:৫৩ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কায় ইংল্যান্ড দল

স্পোর্টস ডেস্ক : [২] করোনা মহামারির শুরুতে স্থগিত হয়ে যায় এই সিরিজ। দীর্ঘ অপেক্ষার পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ।

[৩] টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটিকে সামনে রেখে রোববার হাম্বানটোটা পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট। বিমান বন্দরে নেমেই কোভিড-১৯ পরীক্ষার জন্য দিতে হয়েছে নমুনা। কোভিড নেগেটিভ হলে নামতে পারবে অনুশীলনে তবে তার আগে সাত দিন থাকতে হবে কোয়ারেন্টিনে। এর ভেতর বেশ কয়েকবার করোনা পরীক্ষা করা হবে গোটা দলকে।

[৪] দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে গলে ১৪ জানুয়ারি থেকে। দ্বিতীয় টেস্টও একই মাঠে শুরু হবে ২২ জানুয়ারি। শ্রীলঙ্কায় করোনার প্রভাব কম থাকার পরও দর্শক প্রবেশের অনুমতি দেয়নি দেশটির স্বাস্থ্য-মন্ত্রণালয়।

[৫] এদিকে শ্রীলঙ্কা দল এখনও দক্ষিণ আফ্রিকায়। প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে প্রথম ম্যাচে হেরেছে ৪৪ রান ও ইনিংস ব্যবধানে। এই মুহূর্তে জোহানসবার্গে চলছে দ্বিতীয় টেস্ট।

[৬] ইংল্যান্ড টেস্ট স্কোয়াড : জো রুট(অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জাক ক্রোলি, স্যাম কারান, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডম সিবিলি, অলি স্টোন, ক্রিস ওকস ও মার্ক উড। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়