শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০৬:৫০ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরের প্রথম দিনে বিশ্বে পৌনে ৪ লাখ শিশুর জন্ম

অনলাইন ডেস্ক : বছরের প্রথম দিনে সারা বিশ্বে ৩ লাখ ৭১ হাজারেরও বেশি শিশু জন্মগ্রহণ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। সংস্থাটি জানিয়েছে, ২০২১ নাগাদ বিশ্বজুড়ে জন্মগ্রহণ করতে পারে ১৪০ মিলিয়ন শিশু।

শুক্রবার (১ জানুয়ারি) জন্ম নেওয়া শিশুরা এক বছর আগের চেয়েও অনেক বেশি আলাদা এক পৃথিবীতে এসেছে বলে জানান ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোরে। প্রতিবছরের মতো ২০২১ সালেও বিশ্বের প্রথম নবজাতক প্রশান্ত মহাসাগরীয় ফিজি দ্বীপপুঞ্জে জন্মগ্রহণ করেছে এবং প্রথম দিনের হিসেবে যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে শেষ শিশুটি।

ইউনিসেফের তালিকা অনুযায়ী, ১ জানুয়ারি ৫৯ হাজার ৯৯৫ জন নবজাতক জন্মগ্রহণ করেছে ভারতে। চীনে ৩৫ হাজার ৬১৫ জন, নাইজেরিয়া ২১ হাজার ৪৩৯ জন, পাকিস্তান ১৪ হাজার ১৬১ জন, ইন্দোনেশিয়া ১২ ৩৩৬ জন, ইথিওপিয়া ১২ হাজার ৬ জন, যুক্তরাষ্ট্র ১০ হাজার ৩১২ জন, মিশর ৯ হাজার ৪৫৫ জন, বাংলাদেশ ৯ হাজার ২৩৬ জন ও কঙ্গো প্রজাতন্ত্রে ৮ হাজার ৬৪০ জন জন্মগ্রহণ করেছে। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়